"একটি মহৎ স্বপ্নের সূচনা: প্রতিবেশীর মুখে এক চিলতে হাসি"
সমাজ পরিবর্তনের সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো তরুণ শক্তি। যখন একদল তরুণ নিঃস্বার্থভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসে, তখন অসাধ্য সাধন করা সম্ভব। প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং প্রতিটি প্রতিবেশীর সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই জন্ম নিয়েছে।
২০২২ সালে যখন আমরা কয়েকজন তরুণ একসাথে বসেছিলাম, আমাদের কোনো বড় তহবিল ছিল না। ছিল কেবল মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা। সুলতানপুরের সাধারণ একজন শিক্ষার্থীর চিকিৎসার খরচ জোগাড় করা দিয়ে যে পথচলা শুরু হয়েছিল, তা আজ হাজারো মানুষের আশ্রয়স্থল।
আমরা কোনো বাণিজ্যিক বা রাজনৈতিক উচ্চাভিলাষী সংগঠন নই। আমাদের শক্তি আমাদের সততা, স্বচ্ছতা এবং ভলেন্টিয়ারদের ঘাম। আজীবন আমরা প্রতিবেশীর মুখে হাসি ফোটাতে অঙ্গীকারবদ্ধ।
