সাংগঠনিক পরিচিতি

আমাদের সম্পর্কে

তরুণ প্রজন্মের একতায়, গড়বো সমাজ সমতায় — প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের ইতিহাস, পরিচিতি ও আদর্শ

প্রতিষ্ঠা ও পটভূমি

মানুষ মানুষের জন্য: সুলতানপুর থেকে শুরু একটি মানবিক কাফেলা

প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন ২০২২ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একঝাঁক উদ্যমী, পরোপকারী তরুণ-যুবকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবকল্যাণমুখী যুব সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশনটি শিক্ষা সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা, জরুরি রক্তদান, অক্সিজেন সিলিন্ডার সহায়তা, পরিবেশ রক্ষা এবং ভয়াবহ দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করে আসছে।

২০২২ সালের প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ৯নং আলাইয়ারপুর ইউনিয়ন ও সংলগ্ন অঞ্চলগুলোতে যুব উন্নয়ন অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে আসছে।

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফাউন্ডেশনের কর্মীরা উদ্ধার অভিযান, ১৫০০ পরিবারে খাদ্য বিতরণ এবং পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত রাস্তা ও সাঁকো মেরামতের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করে।

প্রতিষ্ঠা সাল
২০২২ ইং
অফিসিয়াল অনুমোদন
যুব উন্নয়ন অধিদপ্তর
কেন্দ্রীয় কার্যালয়
সুলতানপুর বাজার, নোয়াখালী
ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী
৩য় প্রতিষ্ঠাবার্ষিকী

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুর রহমান এর উপস্থিতিতে সম্মেলন