তরুণ প্রজন্মের একতায়, গড়বো সমাজ সমতায়
তথ্য নিরাপত্তা

গোপনীয়তা নীতি

ব্যবহারকারী ও স্বেচ্ছাসেবকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও গোপনীয়তা সংক্রান্ত অঙ্গীকার

১. ব্যক্তিগত তথ্য সংরক্ষণ

স্বেচ্ছাসেবক নিবন্ধন, রক্তদাতা নিবন্ধন কিংবা যোগাযোগ ফরমের মাধ্যমে সংগৃহীত তথ্যাবলী কেবলমাত্র মানবিক ও সমাজসেবামূলক দায়িত্বে ব্যবহারের উদ্দেশ্যে ডাটাবেজে সংরক্ষিত হয়।

২. তথ্যের নিরাপত্তা

আমরা আধুনিক এনক্রিপশন ও পাসওয়ার্ড হ্যাশিং পদ্ধতির মাধ্যমে ডাটাবেজ সুরক্ষিত রাখি। কোনো তৃতীয় পক্ষের কাছে ব্যবসায়িক উদ্দেশ্যে কারো ফোন নম্বর বা ইমেইল সরবরাহ করা হয় না।

৩. রক্তদাতার তথ্যের সম্মতি

রক্তদাতা নিবন্ধনের সময় প্রদত্ত সম্মতি সাপেক্ষে কেবল রক্তদানের প্রস্তুত দাতার রক্তের গ্রুপ, উপজেলা ও যোগাযোগের নম্বর ডিরেক্টরিতে প্রকাশ্যে প্রদর্শিত হয় যেন জরুরি মুহূর্তে রোগীর স্বজনরা সরাসরি সংযোগ স্থাপন করতে পারেন।

৪. তথ্য সংশোধন বা মুছে ফেলা

যেকোনো নিবন্ধিত রক্তদাতা বা ভলেন্টিয়ার চাইলে যেকোনো সময় আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে নিজের তথ্য প্রত্যাহার বা হালনাগাদ করে নিতে পারেন।