
মো. মাহবুবুর রহমান
সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য
প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন
"তরুণ প্রজন্মের একতায়, গড়বো সমাজ সমতায়"
বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দেশবাসী ও শুভানুধ্যায়ীবৃন্দ, 'তরুণ প্রজন্মের একতায়, গড়বো সমাজ সমতায়'—এই মহান অঙ্গীকারকে ধারণ করে আমাদের পথচলা শুরু হয় ২০২২ সালে। নোয়াখালীর বেগমগঞ্জের মাটি থেকে শুরু হওয়া এই ক্ষুদ্র প্রচেষ্টা আজ হাজারো মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ২০২৪ সালের স্মরণকালের বন্যায় আমাদের ভলেন্টিয়াররা যেভাবে জীবন বাজি রেখে বন্যাদুর্গতদের উদ্ধার করেছে এবং পরবর্তীতে পুনর্বাসনে কাজ করেছে, তা আমাদের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আসুন, সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ি।
আমরা বিশ্বাস করি, সমাজ সংস্কার কোনো একক ব্যক্তির কাজ নয়। যখন স্থানীয় তরুণরা নিঃস্বার্থভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মানবকল্যাণে অংশ নেয়, তখন একটি গ্রাম, একটি ইউনিয়ন তথা গোটা সমাজের রূপ বদলে যায়।
আমাদের সংগঠনের দরজা প্রতিটি উদ্যমী ও সৎ যুবকের জন্য উন্মুক্ত। আসুন, হিংসা-বিদ্বেষ ভুলে কেবল আর্তমানবতার সেবায় আমরা নিজেদের আত্মনিয়োগ করি।
