সাংগঠনিক বার্তা

সাধারণ সম্পাদকের বাণী

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ তকির রবিন এর বার্তা

মোঃ তকির রবিন

মোঃ তকির রবিন

সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)

প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন

"শৃঙ্খলা, একতা ও সেবাই আমাদের চালিকাশক্তি"

আমাদের সকল কার্যক্রম শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে পরিচালিত হয়। রক্তদান ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্প, কিংবা গ্রামীণ সড়ক সংস্কার—প্রতিটি পদক্ষেপেই আমরা সমাজের সুবিধাভোগী মানুষদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। সকল ভলেন্টিয়ার ও শুভাকাঙ্ক্ষীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

আমাদের প্রতিটি ভলেন্টিয়ার দিনরাত ২৪ ঘণ্টা প্রস্তুত থাকে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে সাড়া দিতে কিংবা বন্যায় দুর্গতদের ঘরে খাদ্য পৌঁছে দিতে। সংগঠনের সকল হিসাব ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়মিত সভার মাধ্যমে সর্বসম্মতভাবে গৃহীত হয়।

আমরা সকল প্রবাসী ভাই-বোন এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানাই যাদের ধারাবাহিক সহায়তায় আমাদের কার্যক্রম বেগবান হচ্ছে।

মোঃ তকির রবিন
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন