সাংগঠনিক দর্শন

ভিশন ও মিশন

আমাদের আদর্শ, ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি এবং সমাজসেবামূলক লক্ষ্যসমূহ

আমাদের ভিশন (Our Vision)

"একটি বৈষম্যহীন, শিক্ষিত, মানবিক ও আত্মনির্ভরশীল সমাজ বিনির্মাণ যেখানে কোনো প্রতিবেশী মৌলিক অধিকার, জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত হবে না।"

আমাদের মিশন (Our Mission)

"তরুণ সমাজের ঐক্যবদ্ধ শক্তি, মেধা ও স্বেচ্ছাসেবার মাধ্যমে আর্তমানবতার সেবা প্রদান, সংকটময় মুহূর্তে দ্রুত মানবিক সাড়া প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতকরণ এবং তরুণ সমাজকে সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা।"

আমাদের মূল উদ্দেশ্যসমূহ (Core Objectives)

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান।
জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা রক্তদাতা সংগ্রহ এবং রক্তদান সচেতনতা বৃদ্ধি।
শ্বাসকষ্টে আক্রান্ত প্রবীণ ও রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার এবং নেবুলাইজার সাপোর্ট।
বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার অভিযান এবং খাদ্য ও পুনর্বাসন সহায়তা।
পরিবেশ রক্ষায় খাল ও বাজার পরিচ্ছন্নতা এবং নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি।
যুব সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব আয়োজন।
বেকার তরুণদের জন্য আধুনিক মৎস্যচাষ ও কারিগরি কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ পরিচালনা।