
তারিখ
৩১ আগস্ট, ২০২৪
স্থান
৯নং আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ চত্বর
ক্যাটাগরি
খাদ্য সহায়তা
স্মারক নম্বর
স্মারক: পিএমএইচওয়াইএফ/ত্রাণ/২৪-৩১
কার্যক্রমের সচিত্র প্রতিবেদন ও পটভূমি
Tomorrow's Helper এবং দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় চাল, ডাল, তেল, লবণ, চিঁড়া, গুড় ও প্রয়োজনীয় ওষুধসহ মোট ১,৫০০টি বন্যাকবলিত পরিবারের কাছে প্যাকেজ আকারে পৌঁছে দেওয়া হয়।
প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ এবং মাঠপর্যায়ের ভলেন্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থী, যুব সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সংগঠনের নীতিমালার আলোকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
