অবকাঠামো ও পুনর্বাসন

বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক সংস্কার ও সাঁকো নির্মাণ

২ অক্টোবর, ২০২৪ • দক্ষিণ সুলতানপুর, আলাইয়ারপুর ইউনিয়ন

বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক সংস্কার ও সাঁকো নির্মাণ
তারিখ
২ অক্টোবর, ২০২৪
স্থান
দক্ষিণ সুলতানপুর, আলাইয়ারপুর ইউনিয়ন
ক্যাটাগরি
অবকাঠামো ও পুনর্বাসন
স্মারক নম্বর
স্মারক: পিএমএইচওয়াইএফ/পুনর্বাসন/২৪-০২

কার্যক্রমের সচিত্র প্রতিবেদন ও পটভূমি

ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া সড়ক নিজস্ব অর্থায়ন এবং ভলেন্টিয়ারদের কায়িক শ্রমের মাধ্যমে বালুর বস্তা, ইট ও মাটি ফেলে যান চলাচলের উপযোগী করা হয়। একইসাথে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে ক্ষতিগ্রস্ত সাঁকো মেরামত করা হয়।

প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ এবং মাঠপর্যায়ের ভলেন্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থী, যুব সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সংগঠনের নীতিমালার আলোকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।