
তারিখ
২৪ আগস্ট, ২০২৫
স্থান
সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজ
ক্যাটাগরি
স্বাস্থ্যসেবা ও রক্তদান
স্মারক নম্বর
স্মারক: পিএমএইচওয়াইএফ/রক্ত/২৫-২৪
কার্যক্রমের সচিত্র প্রতিবেদন ও পটভূমি
'বাঁধন' নোয়াখালী সরকারি কলেজ ইউনিটের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে ৪০০ জনেরও বেশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং একটি সমৃদ্ধ জরুরি রক্তদাতা ডাটাবেজ তৈরি করা হয়।
প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ এবং মাঠপর্যায়ের ভলেন্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থী, যুব সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সংগঠনের নীতিমালার আলোকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
