
তারিখ
৬ মার্চ, ২০২৪
স্থান
আলাইয়ারপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চত্বর
ক্যাটাগরি
ফ্রি মেডিকেল সেবা
স্মারক নম্বর
স্মারক: পিএমএইচওয়াইএফ/স্বাস্থ্য/২৪-০৬
কার্যক্রমের সচিত্র প্রতিবেদন ও পটভূমি
জীবন আলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ১৮০+ অসচ্ছল, অসহায় ও প্রবীণ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ এবং মাঠপর্যায়ের ভলেন্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থী, যুব সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সংগঠনের নীতিমালার আলোকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
