শিক্ষা সহায়তা

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা ও পরীক্ষা সামগ্রী উপহার

১৪ জুন, ২০২৫ • বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা ও পরীক্ষা সামগ্রী উপহার
তারিখ
১৪ জুন, ২০২৫
স্থান
বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র
ক্যাটাগরি
শিক্ষা সহায়তা
স্মারক নম্বর
স্মারক: পিএমএইচওয়াইএফ/শিক্ষা/২৫-১৪

কার্যক্রমের সচিত্র প্রতিবেদন ও পটভূমি

এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মানসিক প্রেরণা ও শুভকামনা জানিয়ে তাদের মাঝে বিশেষ পরীক্ষা কিট (ফাইল, স্কেল, বলপেন, জ্যামিতি বক্স) উপহার হিসেবে বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য সুপেয় পানির বুথ স্থাপন করা হয়।

প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ এবং মাঠপর্যায়ের ভলেন্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থী, যুব সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সংগঠনের নীতিমালার আলোকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।