
তারিখ
২১ ফেব্রুয়ারি, ২০২৫
স্থান
বেগমগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার
ক্যাটাগরি
জাতীয় দিবস ও সংস্কৃতি
স্মারক নম্বর
স্মারক: পিএমএইচওয়াইএফ/দিবস/২৫-২১
কার্যক্রমের সচিত্র প্রতিবেদন ও পটভূমি
অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে প্রভাত ফেরী ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সুলতানপুর কার্যালয়ে ভাষা আন্দোলনের ইতিহাস এবং শুদ্ধ বাংলা ভাষার চর্চা নিয়ে বিশেষ স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।
প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ এবং মাঠপর্যায়ের ভলেন্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থী, যুব সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সংগঠনের নীতিমালার আলোকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
