চিকিৎসা সহায়তা

দুর্ঘটনায় আহত দরিদ্র ছাত্রের চিকিৎসায় জরুরি অনুদান হস্তান্তর

২৯ অক্টোবর, ২০২৫ • নোয়াখালী জেনারেল হাসপাতাল

দুর্ঘটনায় আহত দরিদ্র ছাত্রের চিকিৎসায় জরুরি অনুদান হস্তান্তর
তারিখ
২৯ অক্টোবর, ২০২৫
স্থান
নোয়াখালী জেনারেল হাসপাতাল
ক্যাটাগরি
চিকিৎসা সহায়তা
স্মারক নম্বর
স্মারক: পিএমএইচওয়াইএফ/চিকিৎসা/২৫-২৯

কার্যক্রমের সচিত্র প্রতিবেদন ও পটভূমি

সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত অসহায় মেধাবী ছাত্রের জটিল অস্ত্রোপচারের ব্যয়ে ফাউন্ডেশনের সদস্যদের ব্যক্তিগত অনুদান ও শুভাকাঙ্ক্ষীদের তহবিল থেকে সংগৃহীত অর্থ হাসপাতালে রোগীর অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ এবং মাঠপর্যায়ের ভলেন্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থী, যুব সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সংগঠনের নীতিমালার আলোকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।