
তারিখ
১২ আগস্ট, ২০২৫
স্থান
উপজেলা অডিটোরিয়াম, বেগমগঞ্জ, নোয়াখালী
ক্যাটাগরি
যুব উন্নয়ন ও নেতৃত্ব
স্মারক নম্বর
স্মারক: পিএমএইচওয়াইএফ/যুব/২৫-১২
কার্যক্রমের সচিত্র প্রতিবেদন ও পটভূমি
'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ'—এই জাতীয় প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যুব সমাজের ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ এবং মাঠপর্যায়ের ভলেন্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থী, যুব সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সংগঠনের নীতিমালার আলোকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
