
তারিখ
২৬ আগস্ট, ২০২৪
স্থান
বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার বন্যাকবলিত অঞ্চল
ক্যাটাগরি
দুর্যোগ ব্যবস্থাপনা
স্মারক নম্বর
স্মারক: পিএমএইচওয়াইএফ/ত্রাণ/২৪-২৬
কার্যক্রমের সচিত্র প্রতিবেদন ও পটভূমি
২০২৪ সালের আগস্টে স্মরণকালের বন্যায় পানিবন্দী শিশু, নারী ও বৃদ্ধদের স্পিডবোট ও দেশীয় নৌকাযোগে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। উদ্ধার অভিযানের পাশাপাশি পানিবন্দী মানুষদের মাঝে তাৎক্ষণিক খাবার স্যালাইন ও শুকনো খাদ্য পৌঁছে দেওয়া হয়।
প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ এবং মাঠপর্যায়ের ভলেন্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থী, যুব সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সংগঠনের নীতিমালার আলোকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
