
কার্যক্রমের সচিত্র প্রতিবেদন ও পটভূমি
বেগমগঞ্জের কৃতি সন্তান ফখরুল ইসলাম নিশাত যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ে (George Mason University, USA) সম্পূর্ণ স্কলারশিপসহ পিএইচডি গবেষণার সুযোগ লাভ করায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ এবং মাঠপর্যায়ের ভলেন্টিয়ারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ উদ্যোগের ফলে স্থানীয় শিক্ষার্থী, যুব সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সংগঠনের নীতিমালার আলোকে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
