
বেগমগঞ্জ খাল পরিষ্কার কর্মসূচিতে জেলা প্রশাসনের বিশেষ সম্মাননা অর্জন
নোয়াখালীর দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারের দৃষ্টান্তমূলক মানবিক ভূমিকার জন্য নোয়াখালী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা প্রদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা তুলে দেন স্থানীয় প্রশাসন।

ফখরুল ইসলাম নিশাতের পিএইচডি স্কলারশিপ অর্জনে সংবর্ধনা প্রদান
জর্জ মেসন ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় গমনরত নোয়াখালীর তরুণ গবেষক ফখরুল ইসলাম নিশাতকে ফাউন্ডেশনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। তিনি তরুণদের গবেষণায় উদ্বুদ্ধ করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারে খাদ্য ও পুনর্বাসন সহায়তা সম্পন্ন
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর বেগমগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার পানিবন্দী দেড় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য প্যাকেট বিতরণ এবং পরবর্তীতে সাঁকো সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
