
প্রকল্পের বিস্তারিত বিবরণ
অনির্বাণ স্পোর্টিং ক্লাব ও প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন (PMHJF)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৬ (দশম শ্রেণি) মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই ছিল এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের চেতনা জাগ্রত করে। এই আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য সকল খেলোয়াড়, অতিথিবৃন্দ, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত দর্শকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আগামীতেও তরুণ প্রজন্মকে নিয়ে এমন ইতিবাচক ও সুন্দর আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। খেলাধুলায় গড়ি সমাজ, মাদকমুক্ত হোক আগামীর বাংলাদেশ। আয়োজনে: অনির্বাণ স্পোর্টিং ক্লাব ও প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন (PMHJF)
প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের ভলেন্টিয়ার টিম সার্বক্ষণিকভাবে প্রকল্পটির অগ্রগতি তদারকি করে আসছে। স্থানীয় জনগণ এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এ ধরনের মানবিক উদ্যোগগুলো সফলতার মুখ দেখছে।
