
প্রকল্পের বিস্তারিত বিবরণ
জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, ব্লাড গ্রুপিং ও খাল পরিষ্কার কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন-এর সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুর রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন-কে শুভেচ্ছা স্মারক ও সনদ প্রদান করা হয়। আমরা বিশ্বাস করি, যুবসমাজই একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান শক্তি। সমাজের কল্যাণে, মানবতার সেবায় এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। "প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন" মানবতার সেবায়, সমাজের কল্যাণে।
প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের ভলেন্টিয়ার টিম সার্বক্ষণিকভাবে প্রকল্পটির অগ্রগতি তদারকি করে আসছে। স্থানীয় জনগণ এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এ ধরনের মানবিক উদ্যোগগুলো সফলতার মুখ দেখছে।
