
প্রকল্পের বিস্তারিত বিবরণ
ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে এবং নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, ইতিহাস ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা–২০২৫। ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্যবৃন্দ এবং পরীক্ষা পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ। আমাদের এই ক্ষুদ্র আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মেধা, জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যাঁদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান সময় ও অংশগ্রহণে আয়োজনটি সফল হয়েছে, তাঁদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জ্ঞানচর্চায় এগিয়ে যাক তরুণ প্রজন্ম, মানবিকতায় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। ❤️ — প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন
প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের ভলেন্টিয়ার টিম সার্বক্ষণিকভাবে প্রকল্পটির অগ্রগতি তদারকি করে আসছে। স্থানীয় জনগণ এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এ ধরনের মানবিক উদ্যোগগুলো সফলতার মুখ দেখছে।
