উদ্যোগ ও কার্যক্রম

প্রকল্প সমূহ

তৃণমূল পর্যায়ে টেকসই পরিবর্তন ও মানবতার কল্যাণে প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের কর্মসূচি

জরুরি বন্যা উদ্ধার ও পুনর্বাসন প্রকল্প
দুর্যোগ ব্যবস্থাপনা
সম্পন্ন প্রকল্প

জরুরি বন্যা উদ্ধার ও পুনর্বাসন প্রকল্প

২০২৪ সালের ভয়াবহ বন্যায় মানবিক কার্যক্রম **প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন** ২০২৪ সালের ভয়াবহ বন্যায় পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে **প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন**। বন্যার শুরু থেকে শেষ পর্যন্ত সংগঠনের স্বেচ্ছাসেবীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা, জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেন। দুর্যোগের কঠিন সময়ে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা, দুর্ভোগ লাঘব এবং অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের মূল লক্ষ্য। মানবতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় পরিচালিত এই উদ্যোগ আমাদের সংগঠনের অন্যতম স্মরণীয় মানবিক কার্যক্রম।

বেগমগঞ্জ ও সেনবাগ, নোয়াখালী
১৫০০+ উপকৃত
অনির্বাণ স্পোর্টিং ক্লাব এবং প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত অনূর্ধ্ব -১৬(দশম) ফুটবল টুর্নামেন্ট।
খেলাধুলা
সম্পন্ন প্রকল্প

অনির্বাণ স্পোর্টিং ক্লাব এবং প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত অনূর্ধ্ব -১৬(দশম) ফুটবল টুর্নামেন্ট।

অনির্বাণ স্পোর্টিং ক্লাব ও প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন (PMHJF)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৬ (দশম শ্রেণি) মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই ছিল এই আয়োজনের অন্যতম মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের চেতনা জাগ্রত করে। এই আয়োজনকে সফল ও প্রাণবন্ত করে তোলার জন্য সকল খেলোয়াড়, অতিথিবৃন্দ, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত দর্শকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আগামীতেও তরুণ প্রজন্মকে নিয়ে এমন ইতিবাচক ও সুন্দর আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। খেলাধুলায় গড়ি সমাজ, মাদকমুক্ত হোক আগামীর বাংলাদেশ। আয়োজনে: অনির্বাণ স্পোর্টিং ক্লাব ও প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন (PMHJF)

সুলতানপুর,বেগমগঞ্জ,নোয়াখালী
১০০+ উপকৃত
৭ দিন ব্যাপী অপ্রতিষ্ঠানিক মৎস্যচাষ প্রশিক্ষণ ।
প্রশিক্ষণ
সম্পন্ন প্রকল্প

৭ দিন ব্যাপী অপ্রতিষ্ঠানিক মৎস্যচাষ প্রশিক্ষণ ।

🐟 মৎস্য চাষে নতুন সম্ভাবনা, স্বাবলম্বী হোক আগামীর তরুণ সমাজ। তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয় ৭ ব্যাচের অপ্রাতিষ্ঠানিক মৎস্যচাষ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মৎস্য চাষের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। আমরা বিশ্বাস করি, সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা একজন তরুণকে স্বাবলম্বী করে তুলতে পারে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ সমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলার এই প্রচেষ্টা অব্যাহত থাকুক। এমন একটি সময়োপযোগী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আয়োজনে: প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন। ❤️ মানবতার সেবায়, তারুণ্যের শক্তিতে, স্বাবলম্বী সমাজ গড়ার প্রত্যয়ে।

বেগমগঞ্জ উপজেলা
৫০+ উপকৃত
পরিবেশবান্ধব বেগমগঞ্জ: খাল ও বাজার পরিচ্ছন্নতা কার্যক্রম ।
পরিবেশ সংরক্ষণ
সম্পন্ন প্রকল্প

পরিবেশবান্ধব বেগমগঞ্জ: খাল ও বাজার পরিচ্ছন্নতা কার্যক্রম ।

সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার পথে আমাদের আরেকটি অর্জন। সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আরিফুর রহমান স্যারের উদ্যোগে গৃহীত বেগমগঞ্জ উপজেলার খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আমাদের সংগঠনকে সম্মাননা স্মারক ও প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে। 📍 স্থান: উপজেলা মুক্তমঞ্চ, বেগমগঞ্জ 📅 তারিখ: ২৩/০৯/২০২৫, মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন সামাদ হোসেন শিহাব, প্রচার সম্পাদক। এ সময় সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন— শাওন, মোঃ ইউসুফ, ফরহাদ মোহাম্মদ, রেদওয়ান বাপ্পি, সাজ্জাদ হোসেন তুহিন, মোঃ আজমির হোসেন ও আল আমিন। এই সম্মাননা শুধু একটি স্মারক নয়, বরং আমাদের সামাজিক দায়িত্ববোধ, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক কাজের প্রতি অনুপ্রেরণার প্রতীক।

সুলতানপুর ও চৌমুহনী সংযোগ খাল
৫০০০+ উপকৃত
জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”
সামাজিক ও মানবিক কার্যক্রম
সম্পন্ন প্রকল্প

জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”

জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, ব্লাড গ্রুপিং ও খাল পরিষ্কার কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন-এর সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুর রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন-কে শুভেচ্ছা স্মারক ও সনদ প্রদান করা হয়। আমরা বিশ্বাস করি, যুবসমাজই একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অন্যতম প্রধান শক্তি। সমাজের কল্যাণে, মানবতার সেবায় এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। "প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন" মানবতার সেবায়, সমাজের কল্যাণে।

বেগমগঞ্জ
১০০০+ উপকৃত
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা–২০২৫
শিক্ষা সহায়তা
সম্পন্ন প্রকল্প

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা–২০২৫

ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে এবং নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, ইতিহাস ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা–২০২৫। ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সদস্যবৃন্দ এবং পরীক্ষা পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ। আমাদের এই ক্ষুদ্র আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মেধা, জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যাঁদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান সময় ও অংশগ্রহণে আয়োজনটি সফল হয়েছে, তাঁদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জ্ঞানচর্চায় এগিয়ে যাক তরুণ প্রজন্ম, মানবিকতায় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ। ❤️ — প্রতিবেশীর মুখে হাসি যুব ফাউন্ডেশন

স্থানীয় স্কুল ও কলেজ
৩০০+ উপকৃত